আমেরিকার পাশাপাশি ব্রিটেনও আফগানিস্তান থেকে সেনাদেরকে দেশে ফেরত নেবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা ফেরত নেয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার পর ব্রিটিশ সরকার নিজেদের সেনা ফেরত নেয়ার কথা চিন্তা করছে।
ব্রিটিশ সেনা
আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালানোর প্রায় দুই দশক পর ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত দেশটি থেকে পুরোপুরি সরে যাওয়ার পরিকল্পনা করেছে।